শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
অর্থনীতি
এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন নারী কর্মী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন নারী কর্মী। 

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এয়ারলাইন্স ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন বিভাগে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ১০ জন নারী কর্মীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে বেস্ট ট্রেইনার হিসেবে কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের এসিট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার ও সেলস্ অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন।


এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবির প্রেসিডেন্ট তানজিম আনোয়ার, সেক্রেটারি বাতেন বিপ্লব প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড   ইউএস-বাংলা   নারী কর্মী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close