শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
কেনিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৬ জন। খবর বিবিসির।

রাজধানী নাইরোবিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানি বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস ট্যাক্সি আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্যায় প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে নদীগুলোর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার নতুন করে বৃষ্টিপাতের পর কিছু স্কুলও প্লাবিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সতর্ক করে দিয়েছে যে, দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা বন্যার ঝুঁকি বাড়িয়েছে।

কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং দুই হাজারের বেশি মানুষকে আশ্রয়ের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কেনিয়া   ভয়াবহ বন্যা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close