শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
মাভাবিপ্রবিতে আইসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক আদিব
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম
সভাপতি শহীদুল হাসান সুমন ও সাধারণ সম্পাদক মো. আদিব হাসান

সভাপতি শহীদুল হাসান সুমন ও সাধারণ সম্পাদক মো. আদিব হাসান

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিটি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন প্রথম ব্যাচের মো. শহীদুল হাসান সুমন ও সাধারণ সম্পাদক হয়েছেন চতুর্থ ব্যাচের মো. আদিব হাসান।

রোববার (১৫ মার্চ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি ওয়াজেদুর রহমান আরাফাত ও নাহিদ ইসলাম, সহ সাধারণ সম্পাদক
হুমায়ন কবীর ,সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক নিশিত কুমার বিশ্বাস, রেজাউল করিম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউল বশির আদনান, সহ দপ্তর সম্পাদক সিয়ামুল ইসলাম, সদস্য আসাদুজ্জামান, মোরসালিন, রাকিবুল ও সালাউদ্দিন।
   
বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে মাভাবিপ্রবির আইসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে যাবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি    আইসিটি    অ্যালামনাই    অ্যাসোসিয়েশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close