শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রযুক্তি
আইসিটি সেক্টরে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে : ফকির মাহবুব
‎টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘আইসিটি সেক্টরে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে। প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশ দিয়েছেন।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুরের টঙ্গীর নীমতলী এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছা খালের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম বলেন, ‘আমাদেরকে সচেতন হতে হবে। পলিথিন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। আমরা যদি সচেতন হই, তবে আইনের কঠোর বাস্তবায়নের প্রয়োজন নেই।’

‘পানি দূষণরোধে টঙ্গীর শিল্প কারখানাগুলোতে ইটিপি চালু রাখতে হবে। সরকার শিল্প মালিকদের প্রণোদনা দিয়েছেন । কারখানা করলে নিয়ম মেনেই করতে হবে। আজ যে খাল খনন কাজের শুরু হলো, এ খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘গাছা খালের সাড়ে পাঁচ কিলোমিটার অংশ পুনরায় খনন করা হবে। খালের পানি প্রবাহ ঠিক রাখতে ও খাল ভরাট বন্ধে খালের দুই পাশে তাল গাছ রোপনের সিন্ধান্ত নেওয়া হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় এবং গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আইসিটি সেক্টর   কর্মসংস্থান   ফকির মাহবুব আনাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close