শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
আমি অন্য যে কারও চেয়ে যুদ্ধ কম চাই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:২৬ এএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিশ্বের অন্য যেকোনো নেতার তুলনায় তিনি সবচেয়ে কম যুদ্ধ চান।

মঙ্গলবার (১৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তিনি শান্তিকামী হলেও নিরাপত্তার প্রয়োজনে কঠোর অবস্থান নিতে দ্বিধা করেন না।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যদি তিনি ইরানে হামলার পদক্ষেপ নিয়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতেন, তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারের পথে হাঁটত।

ট্রাম্প বলেন, “আমি অন্য যে কারও চেয়ে যুদ্ধ কম চাই। কিন্তু আমি দীর্ঘ সময় ধরে ইরানকে পর্যবেক্ষণ করছি। যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা নির্দ্বিধায় সেটি ব্যবহার করত।”

মূলত ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করতেই তার প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।

সূত্র: বিবিসি

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  যুদ্ধ   ট্রাম্প   ইরান   ইসরায়েল  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close