শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:২০ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

শুক্রবার (২০ মার্চ) ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, শীর্ষ কর্মকর্তা ও নৌসদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা-এর নাবিকদের মৃত্যুর প্রতিশোধ এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় আইআরআইএস ডেনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে ইরান। ওই ঘটনায় দেশটির নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন বলে জানানো হয়।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইসমাইল খতিব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   ড্রোন হামলা   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close