শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
প্রিয় ক্যাম্পাস
ঈদের দিন চট্টগ্রামের হাসপাতালে রোগীদের মাঝে বিআরএফের মিষ্টান্ন বিতরণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
হাসপাতালে বিআরএফ ইয়ুথ ক্লাবের মিষ্টান্ন বিতরণ

হাসপাতালে বিআরএফ ইয়ুথ ক্লাবের মিষ্টান্ন বিতরণ

হাসপাতালে ভর্তি রোগীরা এই ঈদের দিনেও আনন্দ থেকে বঞ্চিত থাকেন। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তরুণদের সেবামূলক সামাজিক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।

রোববার (২১ মার্চ) ঈদের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তরুণরা রোগীদের মিষ্টান্ন উপহার দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আবদুল্লাহ বলেন, ‘অনেক রোগী ঈদেও বাড়ি যেতে পারেননি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ রকম প্রায় অর্ধশত রোগীর কাছে মিষ্টান্ন পৌঁছে দিয়েছি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ছোট্ট আয়োজন। থ্যালাসেমিয়া, ক্যানসার ও দুরারোগ্য রোগীদের সেবায় কাজ করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।’

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘ঈদের খুশির আমেজ সবার মাঝেই থাকা উচিত। তরুণরা ঈদ আনন্দের মাঝেও হাসপাতালের রোগীদের ভুলে যাননি, এটা খুবই প্রশংসনীয় বিষয়। আশা করি, বিআরএফ ইয়ুথ ক্লাব রোগীদের সেবায় এভাবেই পাশে থাকবে।’

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান, জনস্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, পাঠচক্র, সেবামূলক ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।


আরও সংবাদ   বিষয়:  বিআরএফ   বিআরএফ ইয়ুথ ক্লাব   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   চবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close