শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
নিউইয়র্ক বিমানবন্দরে প্লেন ও গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম আপডেট: ২৩.০৩.২০২৬ ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি বিমান এবং রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে।

গতকাল রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পযন্ত চারজন আহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। 

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে। সংস্থাটি এর বেশি আর কিছু বলেনি।

বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত।

সূত্র: এনবিসি নিউজ

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   বিমানবন্দর   প্লেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close