রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
আন্তর্জাতিক
লারিজানির স্থলাভিষিক্ত নিযুক্ত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। মোহাম্মদ বাঘের জোলঘাদরকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন। গত সপ্তাহে এক হামলায় নিহত হন লারিজানি। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করে ইরান। নতুন সেক্রেটারি মোহাম্মদ বাঘের এর আগে আইআরজিসির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইরানের বিভিন্ন দপ্তরে উচ্চ পদে দায়িত্বে ছিলেন।

বিশ্লেষকদের মতে, লারিজানির মৃত্যু ইরানের ক্ষমতাসীন মহলের জন্য বড় ধাক্কা। তিনি ছিলেন দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা এবং অভিজ্ঞ কূটনীতিক। ইরানের বিভিন্ন ক্ষমতার কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন এবং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ আলোচক হিসেবে তার বিশেষ ভূমিকা ছিল।

এদিকে ইসরায়েলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে হামলাটি হয়। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান।

আর ইসরায়েল জানিয়েছে, হামলা হয়েছে তেল আবিবে। সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। এ সময় সাইরেন বেজে উঠলে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধার কর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  লারিজানির স্থলাভিষিক্ত   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close