শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রযুক্তি
ফটিকছড়িতে চালু হলো লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম অ্যাপ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম
ফটিকছড়ি লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম

ফটিকছড়ি লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম

সারাদেশে তেল সংগ্রহে গ্রাহকের দীর্ঘ সারি, কখন কোন পাম্পে তেল দিচ্ছে সে সঠিক তথ্য পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেখানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ সংক্রান্ত ভোগান্তি কমাতে চালু হয়েছে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ অ্যাপ।
 
এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে—কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী।

সিস্টেমটি স্বেচ্ছায় ডেভেলপ করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু। স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে ও ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, নতুন এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।

ইনজামাম অপু বলেন, ‘‘মানুষের অসুবিধার কথা চিন্তা করে আমার এই উদ্যোগ। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করে তেল সরবরাহ জানতে পারবেন। https://fuel.Fatikchhari.com লিংকে ঢুকলেই দেখা যাবে ফটিকছড়ি উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় কখন সরবরাহ দেওয়া হবে এবং মজুত পরিস্থিতি কেমন।’’
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘‘মানুষ সহজেই এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি    অ্যাপ    ইনজামাম অপু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close