সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আন্তর্জাতিক
এবার যুক্তরাষ্ট্রের এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চরম উত্তেজনার মধ্যেই আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। এরপরও এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নয়তো দেশটিতে আরো ভয়াবহ আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ। ইরান বলছে, ‘বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে। তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে।’
 
এদিকে, সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি।

ইসরাইলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলে হামলা চালিয়েছে হিজবুল্লাহও। তাদের রকেট মেতুলা, দাফনা ও নাহারিয়া এলাকায় আঘাত হেনেছে।
 
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশেপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
 
জবাবে ইসরাইলের বিমান বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে ইসরাইল।
 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ((সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সক্ষমতা লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালাচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দক্ষিণ লেবাননে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে।
 
এর মধ্যেই চাবাহার অঞ্চলে একটি মার্কিন এফ/এ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের আইআরজিসি জানায়, তারা একটি মার্কিন এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 
ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়।
 
এফ-১৮ যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম বহুমুখী যুদ্ধবিমান যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়।

সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে, ‘ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’ 
 
এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক এফ-১৫ যুদ্ধবিমান ও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান   ধ্বংসের দাবি   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close