শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
প্রিয় ক্যাম্পাস
নানা আয়োজনে রুয়েটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

সকাল ১০ টায় রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েট প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর শহীদ মিনারের পশ্চিমে অবস্থিত তিনজন শহীদের কবর জিয়ারত করেন এবং সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

জোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে দোয়া করা হয়

এদিকে, দিবসটি উপলক্ষে রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করেছে রুয়েট প্রশাসন।

অনুষ্ঠানগুলোতে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   স্বাধীনতা দিবস   জাতীয় দিবস পালিত   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close