রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
দুবাইয়ে ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত, দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের প্রতিশোধমূলক হামলায় ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। 

শনিবার( ২৮ মার্চ) ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড—খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ দাবি করেন।

তিনি বলেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম—(ইরানের) সশস্ত্র বাহিনীর চূড়ান্ত হামলা এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার কারণে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী তাদের ঘাঁটি থেকে পালিয়ে বাইরে লুকিয়ে পড়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক কয়েক ঘণ্টায় তাদের দুটি গোপন আস্তানা শনাক্ত করা হয়েছে। দুবাইতে অবস্থিত প্রথম আস্তানাতে ৪০০ জনেরও বেশি এবং দ্বিতীয়টিতে ১০০ জনেরও বেশি সদস্য ছিল। ইরানের ইসলামিক বিপ্লাবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে উভয় আস্তানাকেই লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে তাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।’

মুখপাত্রের আরও দাবি করেন, ‘অ্যাম্বুলেন্সগুলো কয়েক ঘণ্টা ধরে মৃত ও আহত মার্কিন কমান্ডার এবং সৈন্যদের পরিবহনে ব্যস্ত রয়েছে।’

জোলফাগারি সতর্ক করে বলেন, ‘ট্রাম্প এবং মার্কিন কমান্ডারদের অবশ্যই বুঝতে হবে যে, এই অঞ্চলটি মার্কিন সৈন্যদের জন্য একটি কবরস্থানে পরিণত হবে এবং ইরানের বীর জনগণ ও সাহসী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।’

এরআগে শুক্রবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি) পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছিল, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন নাগরিকরা সরে যান। তবে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি ওই হুঁশিয়ারিতে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি গত কয়েক দিনে এসব দেশের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান।

সূত্র : তাসনিম নিউজ 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  দুবাইয়ে ইরানের হামলা   মার্কিন সেনা হতাহত   সংযুক্ত আরব আমিরাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close