সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
অর্থনীতি
দশ দিন পর ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা দশ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ১৮ মার্চ (বুধবার) সকাল থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

শনিবার (২৮ মার্চ) থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়।

এর আগে কোন ছুটি উপলক্ষে এর আগে একটানা এতদিন ভোমরা বন্দরের কার্যক্রম বন্ধ থাকেনি। ফলে টানা দশ দিনে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে এই লম্বা ছুটিতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকাল থেকে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে গেছে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোমরা বন্দরে কর্মরতদের মধ্যে।’
 
ভোমরা ইমিগ্রেশন চেক পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান বলেন, ‘ঈদের লম্বা ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে ছুটির সময় পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা খুবই কম ছিল।’

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহামন জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে গত ১৮ মার্চ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোমরা স্থলবন্দর   আমদানি-রপ্তানি কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close