শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
অর্থনীতি
তিন মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই প্রধান লক্ষ্য : অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম
রাশেদ আল মাহমুদ তিতুমীর

রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী তিন মাসে আগের যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে রাশেদ মাহমুদ তিতুমীর বলেন, ‘উত্তরাধিকারসূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে নতুন সরকার। এর ওপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন মরার ওপর খাঁড়ার ঘা।’
 
‘পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোঁজামিল হিসেবে দেখিয়েছে। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর-জিডিপি হারকে তলানি রেখে গেছে। ফলে দরিদ্র বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার।’
 
ইশতেহার অনুযায়ী কর-জিডিপি অনুপাতের লক্ষ্যে পৌঁছানো হবে জানিয়ে রাশেদ তিতুমীর বলেন, ‘আগামী তিন মাসে আগের যেকোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য।’
 
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য সরকার অর্থের সরবরাহ নিশ্চিত করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে। জোর দেওয়া হচ্ছে আহরণেও।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা   প্রধান লক্ষ্য   অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close