রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৫ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। এদিকে, বেলগোরোদ সীমান্ত এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন।

কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন।

পালটা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। 

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ।

সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। জবাবে, ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা, যার মধ্যে ৩৮০টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের।

যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   রুশ বোমা হামলা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close