রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
রোগ নিয়ন্ত্রণে গকসুর মশা নিধন কর্মসূচি
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রুখতে মশক নিধন কার্যক্রম চালিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)।
 
সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ সংলগ্ন এলাকায় ধোঁয়া তৈরির মেশিনের সাহায্যে মশা নিধন ধোঁয়া প্রদান করে এই কার্যক্রম চালানো হয়।
 
গকসুর সহ-সভাপতি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘‘ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর গকসুর গৃহীত প্রথম উদ্যোগ হিসেবে এই মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রাথমিকভাবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া হচ্ছে। পরবর্তীতে শিক্ষার্থীদের আবাসিক স্থাপনাগুলোতেও পর্যায়ক্রমে মশা নিধনের ব্যবস্থা নেওয়া হবে।’’

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। 

রসায়ন বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘‘বর্ষা মৌসুমে মশার উপদ্রব বেড়ে যায়, যা ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি তৈরি করে। গকসুর এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী। এতে ক্যাম্পাসে একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।’’

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী বিভোর বলেন, ‘‘শুধু মশা নিধন নয়, এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতেও সহায়ক হবে। আমরা যদি সবাই নিজেদের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে মশার বংশবিস্তার অনেকটাই কমে আসবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গকসু    মশা    গণ বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close