মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
দুর্বৃত্তদের হামলায় চাকসু সদস্য মাসুম বিল্লাহ আহত
চবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। এ সময় তার শরীরে ব্লেড-ক্ষুর দিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে হাটহাজারীতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

হামলার বিষয়ে মাসুম বিল্লা নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুতর আহত করে চলে যায় কয়েকজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতা না করে শিক্ষার্থীদের উপরে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়। যার ফল আজকে সমঝোতাকারী হিসেবে হামলার সম্মুখীন হতে হয়। ব্লেড এবং ক্ষুর দিয়ে শেষ প্রতিশোধ নেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর উপর অতর্কিত হামলা করা হয়েছে। হাটহাজারী বাস স্ট্যান্ডের পার্শ্বস্থ ফুয়েল স্টেশনে তেল নিতে গেলে হঠাৎ হামলা করে  গুরুতর আহত করে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।

চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, “আমরা একসাথে চাকসুতে ছিলাম। সেখান থেকে মাসুম বাইকে তেল নেওয়ার জন্য হাটহাজারী গিয়েছিল। ওরা (হামলাকারীরা) সম্ভবত ওখান থেকেই অনুসরণ করেছে। পরে রাস্তা আটকিয়ে ওকে অনেক মারধর করে। ওদের হাতে ক্ষুর ছিল। এটি দিয়ে তার মাথা ও শরীরে জখম করা হয়েছে। তার সাথে তার ভাগিনা ছিল তাকেও মারধর করেছে।”

তিনি আরো বলেন, “কিছুদিন আগে হামলাকারীদের মধ্যে দুইজন ক্যাম্পাসে বাইক দিয়ে ঘুরতে এসে এক শিক্ষার্থীকে আহত করেছিল। ওই বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সমঝোতার জন্য মাসুম কাজ করেছিল। ওটার জের ধরেই  মাসুমকে টার্গেট করা হতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “আমরা প্রক্টরিয়াল বডির এক সদস্যকে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় একটি মামলা করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসক বলেন, “কয়েকজন মিলে মাসুম বিল্লাকে মেডিকেলে নিয়ে আসেন। তার চোখের উপরে ক্ষুর বা ছুরি—এ জাতীয় কিছু দিয়ে কাটার দাগ ছিলো। তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কিল-ঘুসি দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৪ মার্চ মো. আরিফুল ইসলাম নামের স্থানীয় এক বাইক চালক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামানকে বাইকের ধাক্কায় আহত করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিষয়টি সমঝোতা করেছিলেন চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।

এ ঘটনায় চবি শিক্ষার্থীর চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা প্রদান ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাইকটি নিরাপত্তা দপ্তরের অধীনে থাকার শর্তে মুচলেকা দিয়েছিল আরিফুল ইসলামের বাবা। এই ঘটনায় জেরে মাসুম বিল্লাকে হামলা করা হয়েছে বলে ধারণা করছেন চাকসুর নেতৃবৃন্দ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দুর্বৃত্ত   হামলা   চাকসু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close