শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-৪-এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান। 

অনুষ্ঠানে মো. এনামউল্ল্যা বলেন, ‘খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর মন ভালো থাকে। যেদিন খেলাধুলা করা হয়, সেদিন শরীর ক্লান্ত থাকে। যার ফলে ঘুম ভালো হয়। খেলাধুলার মাধ্যমে ব্যাস্ত থাকলে নেতিবাচক চিন্তা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা যায় এবং নিজেকে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলার মাধ্যমে যে নেতৃত্ব গড়ে ওঠে, তা মানুষের পেশাদারি জীবনেও ভালো ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের উচিত নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের ব্যাস্ত রাখা। এতে করে শারীরিকভাবে সুস্থ থেকে একাডেমিক উন্নতিও যেমন সম্ভব তেমনি পেশাদারি উন্নয়নও সম্ভব।’
 
আজকের উদ্বোধনী খেলায় বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজ্ঞান অনুষদ অংশ নিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট   প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close