শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আন্তর্জাতিক
ক্রিমিয়ায় ২৯ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ বিমান, বাঁচেনি কেউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে এএন-২৬ মডেলের একটি রুশ সামরিক বিমান। এতে থাকা ছয় ক্রুসহ মোট ২৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর তাস নিউজের।

রুশ সরকারি সংবাদমাধ্যম তাসকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি ২৯ আরোহী নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল। 

ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই জানা যায়, বিমানটি ক্রিমিয়ার কাছে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ইউক্রেনের কোনও হামলার শিকার হল রুশ সেনা বিমানটি? যদিও রুশ সেনাবাহিনীর তরফে, সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। 

রাশিয়ার দাবি, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা। তবে ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না সেনাবাহিনী।

সোভিয়েত জমানার এই বিমান মূলত সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়। স্বল্প থেকে মাঝারি দূরত্বে সামরিক সরঞ্জাম বহনে এবং স্বল্প সংখ্যক যাত্রী বহনে সক্ষম এই বিমান।

এএন-২৬ মডেলের এই বিমান এর আগেও বেশ কয়েক বার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ভেঙে পড়েছিল ২৮ জনকে নিয়ে। 

সেই দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ২০২২ সালে আরও একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ক্রিমিয়া   রুশ বিমান   বিধ্বস্ত   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close