শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
প্রিয় ক্যাম্পাস
বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির অর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এবং এটিএন বাংলা যৌথভাবে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ’ শীর্ষক এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে সোনারগাঁও ইউনিভার্সিটি।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাইদুল ইসলাম, মাইদুর রহমান রুবেল এবং মো. আল-আমিন। 

সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে অংশগ্রহণ করেন মো. এহতেসাম রাসূল আলিফ, যিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে আরও ছিলেন উম্মে তাইয়্যেবা, মরিয়ম আক্তার মীম, মো. মাহমুদুল হাসান মাহিম এবং আরফান আহমেদ সানভি। 

তাদের সম্মিলিত প্রচেষ্টা, যুক্তি উপস্থাপনা এবং আত্মবিশ্বাসী অংশগ্রহণ দলকে এই সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়।

সোনারগাঁও ইউনিভার্সিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার মর্যাদা আরও সমুন্নত রাখবে। 

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close