রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে আইআইইউসি ভিসির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:১৮ পিএম আপডেট: ০২.০৪.২০২৬ ৯:২২ পিএম
ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে আইআইইউসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে।

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে আইআইইউসির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে আইআইইউসির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে মামুন আহমেদকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। 
 
সাক্ষাৎকালে আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইআইইউসির একাডেমিক বিষয়ে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

এ সময় মামুন আহমেদ গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং আইআইইউসি ক্যাম্পাসে আসার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘‘শিক্ষার গুণগত উৎকর্ষ সাধনে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখতে চাই না।’’ 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ইউজিসি    চেয়ারম্যান    আইআইইউসি    ভিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close