শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
প্রিয় ক্যাম্পাস
গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস পরিদর্শন
মো. রাজিউল ইসলাম শান্ত, গণ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তত্ত্বীয় জ্ঞানের প্রায়োগিক শিক্ষা নিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা গাজীপুরের জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে ও জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্থাপনের নিমিত্তে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। 

লাইভস্টক এক্সটেনশন কোর্সের অংশ হিসেবে অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা এ শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান।
 
এ বিষয়ে অনুষদের শিক্ষার্থী আনসারুজ্জামান সিয়াম বলেন, ‘‘ওষুধ শিল্পের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভের সুযোগ হয়েছে। তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক অভিজ্ঞতার এই সমন্বয় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফর আমাদের ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুত করতে এবং দেশীয় ওষুধ খাত সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।’’

মাহমুদা উম্মে রায়হান জেন্ট্রি ফার্মাসিউটিক্যালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘আমি মনে করি আমার চেয়ে ভালো অনেকেই শিক্ষকতা করতে পারবে; যেমন ইউটিউব, গুগল বা চ্যাটজিপিটি। কিন্তু আমি যদি শিক্ষার্থীদের অনুপ্রেরণা বা উৎসাহ দিতে পারি, তবেই আমি সফল। এজন্য চেষ্টা করি যাতে সবকিছু প্র্যাকটিক্যালি দেখানো বা বোঝানো যায়।’’

উল্লেখ্য, অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের পক্ষ থেকে জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর ডা. মো. হাসান আব্দুল্লাহ ও সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডা. এমএ ইব্রাহিম খলিল।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গবি    ভেটেরিনারি    গণ বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close