শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
পাকিস্তানে এক লিটার ডিজেলের মূল্য ৫২০ রুপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির নজিরবিহীন মূল্য বেড়েছে পাকিস্তানে। দেশটিতে ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে ৪৫৮ রুপিতে দাঁড়িয়েছে।

এতে বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। বিপাকে পড়েছে সাধারণ মানুষের। এর মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শলিফ দেশবাসীকে একটি ভাল খবর দিয়েছেন। পাকিস্তানের দুইটি জাহাজ হরমুজ প্রণালী নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এ পথ দিয়ে পৃথিবীর প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পথটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। এর জেরে গেল একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে দুই হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজের মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রফতানি হুমকির মুখে পড়েছে। অন্যদিকে পৃথিবীর বহু দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
 
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই মুহূর্তে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। একে তো জ্বালানি মিলছে না, তার ওপর চোখ রাঙাচ্ছে দাম। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার।
  
ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে।
 
সাধারণ মানুষের অভিযোগ, জ্বালানির দাম বাড়িয়ে তাদের ওপর অন্যায় করছে সরকার। এতে প্রশাসনের নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলোও এখন ম্লান হয়ে যাচ্ছে।
 
দেশটির একজন নাগরিক স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘যদি ৪৬০ রুপি দিয়ে পেট্রোল কিনতে হয়, তাহলে মানুষ তাদের সন্তানদের কি খাওয়াবে? কীভাবে গৃহস্থালি ব্যয় বহন করবে? প্রথমে তারা প্রতি লিটারের দাম ৫৫ রুপি বাড়িয়েছে এরপর আরো ১৩৭ রুপি। দরিদ্র মানুষদের ওপর এটা অন্যায় করা হচ্ছে।’
 
এদিকে, হরমুজ প্রণালী হয়ে তেল আমদানিনির্ভর পাকিস্তানে সরবরাহ ঝুঁকিও বাড়ছে। এতে ভবিষ্যতে আরও মূল্যচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী।
 
এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পাকিস্তানের দুইটি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন শেহবাজ শরিফ। সামনে আরও ২০টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।
 
তার কথায়, ‘আমাদের দুইটি জাহাজ, হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তানে এক লিটার ডিজেলের মূল্য ৫২০ রুপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close