সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
অর্থনীতি
জ্বালানি নিয়ে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হোন : বাণিজ্যমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি বলেছেন, ‘আমরা যদি সশ্রয়ী হতে পারি, তাহলে জ্বালানি কম আমদানী করতে হবে। এত আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে সিলেটের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি কারণ সম্পর্কে আব্দুল মুক্তাদির বলেন, ‘সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয়, সেখানেই দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি গ্যাসের দাম বেড়েছে।’

‘তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।’

অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে ‘আব্দুল মুক্তাদির বলেন, ‘ছয়টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাবো।’

আপদকালীন পরিস্থিতিতে সরকার কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী।

শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে সব শিল্প গ্যাস দ্বারা পরিচালিত হয়, সেসব শিল্পে গ্যাস সরবরাহ সরবরাহ স্বভাবিক রাখা হয়েছে।’

জাপানের সাথে একটি ইকোনমিক পার্টানারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা আশা করছি, আগামীতে জাপানি বিনিয়োগে বাড়বে। আমরা অনেক দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি; এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রোপার ট্রিটমেন্ট পাবো।’

এর অগে, বিকাল চারটায় তিনি নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি   আতঙ্কিত   সাশ্রয়ী হোন   বাণিজ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close