শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে এ ঘটনাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের হামলায় এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা।

বিমানের দুই ক্রু সদস্য ককপিট থেকে ইজেক্ট করে বের হয়ে আসেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। 

মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার ও নিচ দিয়ে উড়ে চলা জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় এক ক্রুকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইরানের ছোড়া গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়।

এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও তা নিরাপদে ইরাকের ভূখণ্ডে অবতরণ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অন্য ক্রু সদস্যের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। এদিকে ইরানের গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের মার্কিন ক্রুকে খোঁজার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়। তাকে জীবিত আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

এদিকে শুক্রবার রাতেই হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   মার্কিন স্পেশাল ফোর্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close