শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের এক ঘণ্টা কমিয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।  

স্বাভাবিক সময় ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালিত হবে।

সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোট ও কাস্টম এলাকায়) ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা যথাযথ বহাল থাকবে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  

সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ব্যাংক লেনদেন   নতুন সময়সূচি   ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close