শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সংগঠনটি ২০২৬ সালের জন্য এ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
‎
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পবিপ্রবি ছাত্রশিবিরের ফেসবুক পেজে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সভাপতি মানোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ২০১৯-২০ সেশনের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. রেদোয়ান। ফিশারিজ অনুষদের ২০২০-২১ সেশনের এম. কেরামত আলী হলের আবাসিক শিক্ষার্থী মো. আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
‎
মো. রেদওয়ান বলেন, ‎‘সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখবো। পূর্বের অর্জনকে ভিত্তি করে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
‎
মো. আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। সেই ধারাবাহিকতায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমরা সচেষ্ট থাকবো।’

‘আমাদের প্রাণের ক্যাম্পাস পবিপ্রবিকে শিক্ষা-বান্ধব, ছাত্র-বান্ধব, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একইসাথে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।’
‎
‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবেন এবং ক্যাম্পাসে ইতিবাচক, সহনশীল ও গঠনমূলক পরিবেশ তৈরিতে উদ্যোগ নেবেন। 

তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি   ইসলামী ছাত্রশিবির   নতুন কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close