শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ের সুমন সরেনের সাফ জয়
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:১১ পিএম
গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন।

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন।

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ (পুরুষ) ফুটবলের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছেন লাল-সবুজের যুবারা। সাফজয়ী বাংলাদেশ দলের হয়ে ফাইনালে মাঠে নামেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী সুমন সরেন।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এবারের আসরের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। 

জানা যায়, সুমন সরেনের জন্মস্থান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। তিনি গবির সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রথম সেমিস্টারে অধ্যয়ন করছেন।

গত শুক্রবার মালেতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ঐতিহাসিক জয়ের ম্যাচে দলের হয়ে মাঠে নামেন উদীয়মান ফুটবলার সুমন সরেন। আসরজুড়ে একাধিক ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই।

সুমন সরেনের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শারীরিক প্রশিক্ষক মো. হাবিব উদ্দিন বলেন, ‘‘আমি তার সাফল্যে আনন্দিত। সাফল্যের ধারাবাহিকতা যেন সে ধরে রাখতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নিজের জায়গা করে নিতে পারে, এই প্রত্যাশা করি।’’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘‘তার সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার এমন সাফল্য অব্যাহত থাকুক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে তার এই অর্জনকে সকল শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হবে।’’

প্রসঙ্গত, সুমন সরেন ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ আসরে বাংলাদেশ দলের ফরোয়ার্ড হিসেবে খেলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়    সুমন সরেন    সাফ   গবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close