রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ‘নরক’ নেমে আসবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর এমন হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে ইরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের এই মন্তব্যকে ‘অসহায়, দিশেহারা ও বিবেচনাহীন’ বলে উল্লেখ করে। 

বিবৃতিতে জেনারেল আলি আবদুল্লাহি আলি আবাদি বলেন, ‘এ ধরনের হুমকি বাস্তবতা বিবর্জিত এবং উসকানিমূলক।’

এর আগে, স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ‘নরক’ নেমে আসবে।’ 

তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন।

এর জবাবে জেনারেল আলি আবাদি পাল্টা সতর্ক করে বলেন, ‘এ ধরনের হুমকির অর্থই হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য ‘দোজখের দরজা’ খুলে যাবে।’

সূত্র: আলজাজিরা

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ট্রাম্পের হুমকি   প্রত্যাখ্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close