শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ইরানে নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধার, ঝুঁকিতে উদ্ধারকারী দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাকে এখনো পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এবং উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

মার্কিন এক সরকারি কর্মকর্তা আল জাজিরাকে জানান, তীব্র গোলাগুলির মধ্যেই দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, ‘উদ্ধারকারী দল এখনও ঝুঁকির মধ্যে রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’

কর্মকর্তা আরও জানান, উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলকে নিরাপদে এলাকা ত্যাগ করিয়ে নিয়ে আসা (এক্সফিলট্রেশন) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সফলভাবে নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য বেরিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হলেও অপরজন ইরানের ভূখণ্ডে আটকা পড়েছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   নিখোঁজ মার্কিন ক্রু   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close