রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
নিখোঁজ পাইলটকে উদ্ধারের খবর নিশ্চিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ বিমানসেনাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

এই অভিযানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করে এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমরা তাকে পেয়ে গেছি… গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আমাদের এক অসাধারণ ক্রু সদস্যকে উদ্ধারে ইতিহাসের অন্যতম দুঃসাহসিক সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান পরিচালনা করেছে। তিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, এবং এখন তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।

ট্রাম্প জানান, ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ওই কর্মকর্তার অবস্থান ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে উদ্ধারের পরিকল্পনা করা হয়। 

তিনি আরো বলেন, উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান’ পাঠায়। অভিযানের সময় ওই কর্মকর্তা কিছুটা আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, একজন মার্কিন সদস্যও নিহত বা আহত না হয়ে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। যা প্রমাণ করে যে ইরানের আকাশে আমরা পূর্ণ নিয়ন্ত্রণ ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।

কেকে/ এমএস 


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close