শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
নির্বাচন ও ইসি
দেশে আর যেন কেউ ‘দুই নম্বরি ভোটের’ চিন্তা না করে: ইসি সানাউল্লাহ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই দেশে আর যেন কেউ দুই নম্বরি ভোটের চিন্তা না করে।

রোববার (৫ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করাই কমিশনের লক্ষ্য। 

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সেই মান এই উপ-নির্বাচনেও ধরে রাখতে হবে।’

তিনি জানান, বিগত নির্বাচনের মতো এবারও ৬টি টিম কাজ করছে, যাতে সব ভোটার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন।

অপতথ্যের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘অপতথ্যের যুগে সাধারণ মানুষ সবচেয়ে বড় ভুক্তভোগী। অপতথ্য ছড়িয়ে যাতে নির্বাচনকে বিতর্কিত করা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

অবৈধ ও হারানো অস্ত্র এখনও উদ্বেগের কারণ উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ‘সব অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নির্বাচনের দিন এসব অস্ত্র যেন ভীতির কারণ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

নিরাপত্তা জোরদারে প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ছয়জন করা হবে। এছাড়া অস্ত্রসহ তিনজন আনসার সদস্য এবং অস্ত্র ছাড়া আরও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

সভায় আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উপ-নির্বাচন   দুই নম্বরি ভোট   ইসি সানাউল্লাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close