সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
এলজিবিটিকিউ গোষ্ঠীর অপতৎপরতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:০২ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৪:০৮ পিএম
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

শাহবাগে এলজিবিটিকিউ (সমকামী) গোষ্ঠীর অপতৎপরতা ও ট্রান্সজেন্ডার কর্তৃক ‘সকালের সময়’ পত্রিকার সিনিয়র সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিনের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ বলেন, ‘‘দীর্ঘদিন ধরে শাহবাগে সমকামী এলজিবিটিকিউ গোষ্ঠী অসুস্থ অপসংস্কৃতি ও উসকানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সুস্থ সংস্কৃতির ঘোর বিরোধী।’’

তিনি প্রশাসনের প্রতি দুই দফা দাবি জানিয়ে বলেন, ‘‘দেশের কোথাও যেন এলজিবিটিকিউ গোষ্ঠী তাদের অপসাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিনের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’’

সমাবেশে খেলাফত ছাত্র মজলিসের ঢাবি শাখার আহ্বায়ক শাহরিয়ার বলেন, ‘‘দীর্ঘদিন ধরে শাহবাগ এলাকায় প্রতি শুক্রবার মাগরিব থেকে রাত পর্যন্ত অশ্লীল ও আপত্তিকর কার্যক্রম চালানো হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। ভবিষ্যতেও যদি এ ধরনের কার্যক্রম চলতে থাকে, তবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা রাজপথে থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ‘‘ট্রান্সজেন্ডার ও সমকামিতা শুধু ইসলামের নয়, সমাজের জন্যও হুমকি। তারা একটি সুস্থ সমাজকে অসামাজিক করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসন যদি এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ সোহরাব বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারার প্রসঙ্গ টেনে বলেন, ‘‘প্রকৃতির বিরুদ্ধে যৌনাচারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে; কিন্তু বাস্তবে এর প্রয়োগ দেখা যায় না।’’

তিনি প্রশাসনের প্রতি ট্রান্সজেন্ডার ও ইন্টারসেক্স ব্যক্তিদের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝার এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইন্টারসেক্স ব্যক্তিদের যথাযথ সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সমাপ্ত হয়। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুশতাক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ, তথ্য যোগাযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মাদ সাইফুল্লাহ প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  এলজিবিটিকিউ    ঢাবি    বিক্ষোভ    মানববন্ধন    সমকামিতা   ঢাকা বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close