শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবিতে ভবনে তালা দিল শিক্ষার্থীরা, শিক্ষকের বিরুদ্ধে হুমকির অভিযোগ
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ এপ্রিল) বরিশাল ক্যাম্পাসে সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে এ কর্মসূচি পালন করেন তারা। 

রোববার (৫ এপ্রিল) খোলা মাঠে পরীক্ষা নেওয়ার সময় এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।

জানা গেছে, ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শুক্রবার বরিশাল ক্যাম্পাসে সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে শিক্ষার্থীরা। একাডেমিক ভবন তালাবদ্ধ থাকায় গতকাল শনিবার (৪ এপ্রিল) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকরা সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের মাঠে কম্বাইন্ড ডিগ্রির একটি ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে একজন শিক্ষক দলীয় পরিচয়ে শিক্ষার্থীদের হুমকি দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘আগের শিডিউল রুটিন অনুসারে এখানে পরীক্ষা হচ্ছে। তোমরা একাডেমিক ভবনে তালা দিয়েছ। তোমাদের সঙ্গে আমাদের কোনো কথা নেই। এখন দেশে দলীয় সরকার বিদ্যমান। আমরা এখানে যারা আছি সবাই দলীয় শিক্ষক। তোমরা সংঘবদ্ধ হয়ে যা ইচ্ছা তাই করবে, এটা হতে পারে না।"

হুমকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘‘এটা কোনো হুমকি ছিল না। ছেলেরা এলে বিভিন্ন সময় তাদের সঙ্গে বিভিন্ন ধরনের কথা হয়। তাদের থামানোর উদ্দেশ্যে দলীয় পরিচয় ব্যবহার করা হয়েছে।’’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। যথাযথ সমাধান না পাওয়ায় আন্দোলন চালু রাখার সিদ্ধান্ত নেয় তারা। এর জের ধরে গত শুক্রবার রাতে ওল্ড একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি    শিক্ষার্থী   শিক্ষক    হুমকি    তালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close