শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
অর্থনীতি
দেশে খেলাপি ঋণ পাঁচ লাখ ৪৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক হিসাব অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।

আজ সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। 

কুমিল্লা-৪ আসনের সাংসদ মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য দেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এ ছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।

শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান হলো- এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড; এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড; এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড; এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড; সোনালী ট্রেডার্স; বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো); গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড; চেমন ইস্পাত লিমিটেড; এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড; ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড; কেয়া কসমেটিকস লিমিটেড; দেশবন্ধু সুগার মিলস লিমিটেড; পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড; পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড; প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড; কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড; মুরাদ এন্টারপ্রাইজ; সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড; বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড ও রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

সংসদে আমীর খসরু জানান, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খেলাপি ঋণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close