শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ও জার্মানির ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় ভিসি সচিবালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা ও ইউনিভার্সিটি অব দুসেলদর্ফের পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের রেক্টোরিন প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। 

উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

সমঝোতা অনুযায়ী সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো হলো—শিক্ষা ও পাঠদান কার্যক্রমের উন্নয়ন, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা, নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক ও গবেষক বিনিময়, গবেষণা উপকরণ ও তথ্য বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সাধন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি    জার্মানি   ইউনিভার্সিটি অব দুসেলদর্ফ   সমঝোতা    স্মারক    স্বাক্ষর  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close