রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রযুক্তি
ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করার কৌশল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ০৭.০৪.২০২৬ ১১:৪২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কোনো ঘোষণা ছাড়াই নতুন একটি এআইভিত্তিক ডিকটেশন অ্যাপ এনেছে গুগল। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের এই অ্যাপটি অফলাইনেই ভয়েস ইনপুটকে টেক্সটে রূপান্তর করতে পারে।

পরীক্ষামূলকভাবে অ্যাপটি আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। এটি মূলত একটি অফলাইন-ফার্স্ট ডিকটেশন অ্যাপ। যা ব্যবহারকারীর কথাকে তাৎক্ষণিকভাবে লেখায় রূপান্তর করে।

অ্যাপটি ডাউনলোড করার পর প্রয়োজনীয় ভয়েস মডেল ইনস্টল করলে ইন্টারনেট ছাড়াই কাজ করা যায়। এতে ব্যবহৃত হয়েছে গুগলের ‘Gemma’ ভিত্তিক স্বয়ংক্রিয় স্পিচ রিকগনিশন প্রযুক্তি। ফলে ব্যবহারকারী কথা বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে লাইভ ট্রান্সক্রিপশন দেখা যায়।

বিশেষত্ব হলো, কথা বলার সময় সাধারণত ব্যবহৃত ‘উম’, ‘আহ’–এর মতো ফাঁকা শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে লেখাকে আরও পরিপাটি করে তোলে অ্যাপটি। ব্যবহারকারী চাইলে লেখাকে সংক্ষিপ্ত, দীর্ঘ বা আনুষ্ঠানিক ভঙ্গিতে রূপান্তর করার অপশনও পাবেন।

অ্যাপটিতে ক্লাউড মোড চালু থাকলে জেমিনি–ভিত্তিক প্রসেসিং ব্যবহার করা হয়। তবে ক্লাউড বন্ধ করে সম্পূর্ণ লোকাল ডিভাইসেই ডেটা প্রক্রিয়াকরণের সুবিধাও রাখা হয়েছে। যা গোপনীয়তা সচেতন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ।

আরও একটি উল্লেখযোগ্য ফিচার হলো, ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় নাম, কীওয়ার্ড বা জার্গন নিয়ে তা ডিকশনারিতে যুক্ত করা যায়। ফলে নির্দিষ্ট শব্দ বা নাম বারবার ভুল হওয়ার সম্ভাবনা কমে।

এছাড়া অ্যাপটি ব্যবহারকারীর পূর্বের ট্রান্সক্রিপশন সংরক্ষণ করে এবং সেগুলো খোঁজার সুবিধাও দেয়। এমনকি কত শব্দ বলা হয়েছে, প্রতি মিনিটে গড় শব্দসংখ্যা —এসব তথ্যও দেখা যায়।

যদিও বর্তমানে এটি আইওএস–এ সীমাবদ্ধ হলেও ভবিষ্যতে এটি অ্যান্ড্রয়েডে যুক্ত হলে সিস্টেম-ওয়াইড ডিফল্ট কিবোর্ড হিসেবেও ব্যবহারের সুযোগ মিলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষামূলক এই অ্যাপটি সফল হলে অ্যান্ড্রয়েড ডিভাইসেও উন্নত ভয়েস টাইপিং ফিচার যুক্ত হতে পারে। এতে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ হয়ে উঠবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইন্টারনেট ছাড়া   ভয়েস টাইপিং   কৌশল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close