শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরানি হামলার ভয়ে কিং ফাহাদ সেতু বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম
কিং ফাহাদ কজওয়ে সেতু

কিং ফাহাদ কজওয়ে সেতু

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনের মধ্যে একমাত্র স্থলপথ ‘কিং ফাহাদ কজওয়ে’ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ সেতুটিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল স্থগিত রয়েছে।

কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পক্ষ থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার কারণে ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ সেতুটিতে যান চলাচল স্থগিত করা হয়েছে।

২৫ কিলোমিটার (১৬ মাইল) দীর্ঘ এই কিং ফাহাদ কজওয়েই বাহরাইনের জন্য একমাত্র সড়ক সংযোগ, যা আরব উপদ্বীপের সঙ্গে যুক্ত। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফিফথ ফ্লিটের ঘাঁটি রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে।

এসব হামলা লক্ষ্য করেছে ইসরাইল, উপসাগরীয় দেশগুলো (যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে)।

সুত্র: আল জাজিরা

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরানি হামলা   কিং ফাহাদ   বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close