রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।

মঙ্গলবার  ট্রাম্প তার পোস্টে লেখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। তিনি আরও যোগ করেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমনভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।

আইআরজিসি আরও জানিয়েছে, যদি মার্কিন সেনারা আমাদের ‘রেড লাইন’ অমান্য করে, তবে আমাদের প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরে বিস্তৃত হবে।

আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী প্রতিক্রিয়া প্রদর্শনের প্রস্তুতি রাখছে।

সূত্র : আলজাজিরা

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইরান   ট্রাম্পের হুঁশিয়ারি   একটি সভ্যতার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close