সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
প্রিয় ক্যাম্পাস
২৫ বছরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুই যুগ পেরিয়ে ২৫’-এ পদার্পণ করল উত্তরবঙ্গের উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। কৃষি কলেজ থেকে উন্নীত হয়ে ২০০২ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

২০২৬ সালে আজ বুধবার (৮ এপ্রিল) গৌরবের সাথে শিক্ষা ও গবেষণার পথ পেরিয়ে ২৫ বছরে পা রাখল লাল ইটের এই সাম্রাজ্য। 

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, ব্যবসায় এবং দেশের সামাজিক-রাজনৈতিক খাতে অসামান্য অবদান রেখে চলেছে এই বিদ্যাপীঠ। এখানকার শিক্ষার্থীরা সুনাম ও নিষ্ঠার সাথে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের পেশাদারি কর্ম করে যাচ্ছেন। প্রতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন হাবিপ্রবির শিক্ষার্থীরা। এছাড়া বিসিএস প্রশাসন, পুলিশ, কৃষি, ভেটেরিনারি সার্জন, মৎস্যসহ অন্যান্য ক্যাডার; পেট্রোবাংলা; সরকারি ব্যাংকসহ বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানে তারা মেধার স্বাক্ষর রাখছেন। 

শুধু তাই নয়, করপোরেট সেক্টরেও রয়েছে হাবিপ্রবি গ্র্যাজুয়েটদের শক্তিশালী অবস্থান। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানো শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরাও তাদের গবেষণা কর্মের মাধ্যমে হাবিপ্রবির সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন। রাসায়নিক কীটনাশকমুক্ত ধান উৎপাদন, ট্রাইকোডার্মার বায়োফানজাইসাইড উদ্ভাবন, চেরি টমেটো, করলা ও কুমড়ার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, ব্যাকটেরিয়ার জীবন রহস্য উদঘাটন, টু স্টেজ গ্রেইন ড্রায়ার উদ্ভাবন, ইনকিউবেটরে উটপাখির বাচ্চা ফুটানো এবং অ্যান্টি-ডায়াবেটিস বিস্কুটসহ একাধিক প্রযুক্তি ও গবেষণা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। 

চলতি মাসের ৫-৬ তারিখে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক কনফারেন্স। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের জন্য এখানে ২০টিরও অধিক সংগঠন রয়েছে। এছাড়া ভারত, নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়া ও অন্যান্য দেশের শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। বর্তমানে ৯টি অনুষদের ৪৫টি বিভাগে ১২ হাজারের অধিক শিক্ষার্থী এবং ৩৫০’-এর বেশি শিক্ষক রয়েছেন।

তবে ৮৫ একরের এই বিশ্ববিদ্যালয় ২৫’-এ পা রাখলেও রয়েছে কিছু সীমাবদ্ধতা:

আবাসন সংকট: আবাসন সংকট এখনো কাটেনি। দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী মেসে বেশি ভাড়া দিয়ে থাকেন, যেখানে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের অভাব রয়েছে।
ডাইনিং সমস্যা: হলের ডাইনিংগুলোতে খাবারের উচ্চমূল্য ও নিম্নমান শিক্ষার্থীদের পুষ্টিমানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবহন সংকট: পর্যাপ্ত বাসের অভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের গাদাগাদি করে যাতায়াত করতে হয়।
স্যানিটেশন সমস্যা: আদর্শ স্যানিটেশন ব্যবস্থার অভাব রয়েছে। বিশেষ করে নবীন শিক্ষকদের নিজস্ব চেম্বার না থাকায় তাদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

আরেকটি বড় বিষয় হলো, যার নামে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, ক্যাম্পাসের দৃশ্যমান কোনো স্থানে তার কোনো ম্যুরাল বা স্মৃতিচিহ্ন নেই। তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ সম্পর্কে অনেক শিক্ষার্থী ও কর্মী বিস্তারিত জানেন না। প্রধান ফটক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে তার ম্যুরাল ও কর্মপরিচয় তুলে ধরা সময়ের দাবি।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রায় ৫৭৭ কোটি টাকার বাজেট পেয়েছে। বর্তমান প্রশাসনের উন্নয়নমুখী পদক্ষেপে আবাসন, ডাইনিং ও পরিবহনসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং শিক্ষা-গবেষণায় হাবিপ্রবি আরও এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার। তাদের মতে, সমস্যাগুলো কাটিয়ে উঠলে উত্তরবঙ্গের এই ‘লাল ইটের সাম্রাজ্য’ ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ২৫ বছর    হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়    হাবিপ্রবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close