রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
প্রিয় ক্যাম্পাস
বেরোবিতে ইইই বিভাগের মেকানিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ল্যাব উদ্বোধন
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আধুনিক ‘মেকানিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন’ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের রোডে নবনির্মিত একতলা ভবনে স্থাপিত এই ল্যাব  উদ্বোধন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আনুষ্ঠানিকভাবে ল্যাব উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘‘সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আধুনিক ল্যাবরেটরি অপরিহার্য। এই নতুন ল্যাব এবং ভবনটি ইইই বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেবে।বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা কার্যক্রম জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আহসান হাবীবসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও প্রকৌশল দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বেরোবি    ইইই    মেকানিক্যাল    ইনস্ট্রুমেন্টেশন    ল্যাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close