শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ব্রাকসুর দাবিতে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবিতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে স্থগিত তফসিল সচল করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রাকসু নির্বাচন ঝুলে থাকায় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম অকার্যকর হয়ে পড়েছে।

লিখিত বক্তব্যে শিক্ষার্থী সুমন বলেন, চব্বিশের জুলাই পরবর্তী সময় থেকে আমরণ অনশনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে ব্রাকসু নির্বাচনের পথ সুগম করা হলেও নানান নাটকীয়তার পর কাঙ্ক্ষিত তফসিল স্থগিত হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে টালবাহানা করছে।"

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্থগিত তফসিল সচল করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীরা জানান, এর আগে গত ১৮ নভেম্বর ব্রাকসু নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করা হলেও পরবর্তীতে ২০ নভেম্বর ও ৩ ডিসেম্বর পরপর দুই দফা তফসিল পরিবর্তন করা হয়। পরে জাতীয় নির্বাচনের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন ব্রাকসু তফসিল স্থগিত করে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

তাদের দাবি, একটি সক্রিয় ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কার্যকরভাবে কাজ করা সম্ভব হতো। 

তাই দ্রুত তফসিল ঘোষণা করে ব্রাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। 

এদিকে শিক্ষার্থীদের এমন আল্টিমেটামকে ঘিরে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কোনো উদ্যোগ না নিলে আন্দোলন আরও বেগবান হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাকসু    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়    বেরোবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close