শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয় (গবি) ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) উদ্যোগে ‘ফটগ্রাফি টক : ব্যালেন্সিং প্যাশন অ্যান্ড প্রফেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ফটোগ্রাফিক অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর পিনু রহমান। 

তিনি ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক যেমন— ক্যামেরা, লেন্স ও ড্রোনের ব্যবহারসহ আধুনিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

এ সময় তিনি নিজের দীর্ঘ অভিজ্ঞতা ও ফটোগ্রাফি চর্চার নানা দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। 

তিনি বলেন, “ফটোগ্রাফিতে শখ ও পেশার সমন্বয় ঘটলে কেবল সৃজনশীলতাই বৃদ্ধি পায় না, বরং পেশাগত উৎকর্ষ সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

জিবিপিএসের সভাপতি নাজমুল মুক্তাদীর সাইমুম বলেন, “ফটোগ্রাফি শুধু একটি শখ নয়, এটি নিজের গল্প বিশ্বের সামনে উপস্থাপনের একটি শক্তিশালী মাধ্যম।” 

তিনি অভিজ্ঞ বক্তা পিনু রহমান এবং ক্লাবের শিক্ষক উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দৈনন্দিন জীবনে ছবি তোলার অভ্যাস থাকলেও এই কর্মশালার মাধ্যমে তারা ছবি তোলার নতুন নতুন কৌশল ও কারিগরি দিক সম্পর্কে জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে জিবিপিএসের শিক্ষক উপদেষ্টা ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. নিলয় কুমার দে-সহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়    ফটোগ্রাফি    কর্মশালা    গবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close