রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি ভেঙে উত্তেজনা, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে চালানো এ হামলার তথ্য টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করে সংগঠনটি। 

তাদের দাবি, ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের পাল্টা জবাব অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই প্রতিহত করা হয়েছে।

এর আগে, লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। 

দেশটির দাবি, ১০ মিনিটেরও কম সময়ে প্রায় ১০০টি স্থানে আঘাত হানা হয়েছে। তবে এসব হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে।

এই হামলাকে ‘গুরুতর যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, এতে তাদের প্রতিরোধ আরও জোরদার হবে। সংগঠনটি বলছে, নিরীহ মানুষের ওপর হামলা তাদের লড়াইয়ের সংকল্প আরও শক্তিশালী করেছে।

এদিকে ইরানও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে এবং লেবাননকে চুক্তির বাইরে রাখার দাবি ভিত্তিহীন।

একই সময় হোয়াইট হাউস ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সব মিলিয়ে, যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এ ধরনের সহিংসতা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধবিরতি   উত্তেজনা   রকেট হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close