শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননে নিহত ২৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়ে অন্তত ২৫৪ জনকে হত্যা করেছে ইসরায়েল এতে আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।

ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলাকে ‘বিধ্বংসী’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। 

সংস্থাটির লেবানন প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘কোনো কার্যকর পূর্ব সতর্কতা ছাড়াই ব্যস্ত জনপদ, বিশেষ করে বৈরুতে ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, বহু মানুষ যারা ঘরে ফেরার আশা করছিল, তারা এখন জীবন বাঁচাতে রাস্তায় ও হাসপাতালে ছুটছে।

হামলার সময় লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা লিতানি নদীর ওপর অবস্থিত শেষ সেতুটিও ধ্বংস করা হয়েছে। ফলে নদীর দক্ষিণাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইসরায়েল জানিয়েছে, তারা ওই অঞ্চলকে ‘বাফার জোন’ হিসেবে নিয়ন্ত্রণে নিতে চায়। হামলার লক্ষ্যবস্তুতে হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রও ছিল, যার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ খাদ্য ও ওষুধ সংকটে পড়েছে।

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত হামলায় প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। নতুন হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তাদের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া।

সূত্র: আল জাজিরা

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   ভয়াবহ বিমান হামলা   লেবানন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close