শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি আলোচনায় আজ পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম
ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম। সংগৃহীত ছবি

ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম। সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি-পরবর্তী পরিস্থিতিতে শান্তি পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ পাকিস্তানে যাচ্ছে ইরানের একটি প্রতিনিধিদল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।

পোস্টে তিনি বলেন, ‘ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানের জনমনে সংশয় তৈরি হলেও শাহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে প্রতিনিধিদলটি আজ রাতে ইসলামাবাদ পৌঁছাবে।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় ১৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। অন্যদিকে ইরানও এই সংঘাতে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’-এর দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, এমন পরস্পরবিরোধী দাবির মধ্যেই কূটনৈতিক আলোচনার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধবিরতি   পাকিস্তান   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close