শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
অর্থনীতি
জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন শ্রেষ্ঠ গন্তব্য : দাউদ আলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:২১ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৪:২৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে জাপানে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) যৌথ অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

রাষ্ট্রদূত গত পাঁচ দশকে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক রূপান্তরের চিত্র তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিনিয়োগের একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য।

সম্প্রতি স্বাক্ষরিত ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’কে (ইপিএ) দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করে তিনি জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের সাত হাজারেরও বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। 

বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়া জাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইটি খাতে বাংলাদেশের সক্ষমতা ও বিশাল দক্ষ জনশক্তির কথা তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।

সেমিনারে আলোচকরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের নানা কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। 

জেট্রোর ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সম্ভাবনার ওপর একটি প্রেজেন্টেশন দেন। 

সুমিতোমো কর্পোরেশনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইউনিটের টিম লিডার শোতা পাকু ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এর (বিএসইজেড) আধুনিক ও বিনিয়োগবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধার বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

এছাড়া, বিজেআইটি ইনকের প্রতিনিধি ইওতো সুজিদে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে নিয়োজিত বিশাল দক্ষ জনগোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে এই বিপুল মেধাসম্পদকে বৈশ্বিক প্রয়োজনে যথার্থভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের শেষ অংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে জেট্রোর প্রতিনিধিরা জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

জেট্রোর সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দোর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমোরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাপানি বিনিয়োগকারী   বাংলাদেশ   শ্রেষ্ঠ গন্তব্য   দাউদ আলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close