শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
লেবাননে মানবিক বিপর্যয়ের ব্যাপারে জাতিসংঘের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবাননে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের কারণে দেশজুড়ে ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

গত ৪৮ ঘণ্টার মধ্যে শত শত মানুষের হতাহতের খবর পাওয়া গেছে, যা দেশটিতে এক বিধ্বংসী মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, বুধবার (৮ এপ্রিল) দেশটির বিভিন্ন প্রান্তে ইসরাইলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক প্রাথমিক পরিসংখ্যানে এই ভয়াবহ চিত্র উঠে আসে।

ডব্লিউএফপি-এর লেবানন কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ওমান লাউই জানিয়েছেন, শুরু থেকেই তারা মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন এবং লাখ লাখ মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন।

তবে বর্তমান পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওমানি।

তিনি স্পষ্ট করে বলেছেন যে জীবন রক্ষাকারী এই সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের সংস্থাটির নিরাপদ এবং নিরবচ্ছিন্ন যাতায়াত সুবিধা প্রয়োজন। 

তার মতে, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে না পারলে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে পড়বে। মূলত নিরাপত্তার অভাব এবং যাতায়াতের সীমাবদ্ধতাই এখন মানবিক সহায়তার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আলজাজিরা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  লেবানন   মানবিক বিপর্যয়   জাতিসংঘ   সতর্কতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close