শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৭০ জনেরও বেশি ডেমোক্রাট সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি তুলেছেন। ইরানকে ঘিরে তার কঠোর হুমকি ও সামরিক পদক্ষেপের সমালোচনা করে তারা এই আহ্বান জানাচ্ছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা আগে ইরানকে সতর্ক করে বলেছিলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না হলে ‘পুরো সভ্যতা ধ্বংস’ হয়ে যেতে পারে।’

ট্রাম্পের এই মন্তব্যে ডেমোক্রাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে ‘গণহত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ তুলেছেন।


ট্রাম্পকে অভিশংসন বা ২৫তম অ্যামেন্ডমেন্ট ব্যবহার করে প্রেসিডেন্সি ক্ষমতা থেকে সরানোর দাবি জোরদার করেছেন ডেমোক্রাট সদস্যরা। তবে বর্তমানে তাদের কাছে এ ধরনের পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত ভোট নেই।

ডেলওয়ারের প্রতিনিধি সারা ম্যাকব্রিড বলেন, ‘একজন প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের হুমকি দেওয়ার অনুমতি দেওয়া যায় না।’

ট্রাম্পকে ‘কমান্ডার-ইন-চিফ হওয়ার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম।

মিশিগানের প্রতিনিধি শ্রী থানেদার ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কানেকটিকাটের প্রতিনিধি জন লারসন এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন।

বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে ট্রাম্পকে অপসারণ করা কঠিন হলেও ডেমোক্রাটরা আশা করছেন, ভবিষ্যৎ মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা ব্যাপারটি ফের জোরালোভাবে তুলবেন।

সূত্র : দ্য হিল

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্রের কংগ্রেস   ট্রাম্পকে অপসারণ দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close